প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
কেরানীগঞ্জে নেশার টাকার জেরে প্রতিবেশীকে হাতুড়িপেটা!
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার কেরানীগঞ্জে নেশা করার টাকা চেয়ে না পেয়ে প্রতিবেশী মো. ইসতিয়াককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মো. সাইদুর রহমান নাঈম খানের (৩৩) বিরুদ্ধে। এলাকাবাসী ও আহতের স্বজনরা ইসতিয়াককে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কালিন্দী ইউনিয়নের কালিন্দী খান বাড়ি এলাকায়। এ ঘটনায় বুধবার (২১ জুলাই) বিকেলে আহতের মামা এনামুল কবির বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।জানা যায়, বিবাদী মো. সাইদুর রহমান নাঈম খান একজন নেশাগ্রস্ত। সে প্রতিদিন নেশার টাকার জন্য নিজ পরিবারসহ এলাকাবাসীকে চাপ সৃষ্টি করে।কেউ টাকা না দিলে তার ওপর হামলা চালিয়ে মারধর করে আহত করে। তার পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায় না। তাই দিন দিন তার অত্যাচার বেড়েই চলছে।অভিযোগকারী এনামুল কবির বলেন, আমার ভাগ্নে মো. ইসতিয়াককের কাছে গত ১৯ জুলাই রাতে মাদক সেবী সাইদুর রহমান নাঈম খান মাদক সেবন জন্য ৫০০০ (পাঁচ হাজার) টাকা দাবি করে।নাঈমের দাবি করা টাকা আমার ভাগ্নে দিতে অস্বীকার করে। তখন তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে আমার ভাগ্নে বাসায় চলে আসে। পরদিন রাত আনুমানিক ৯টার দিকে আমার ভাগ্নে তার মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হলে নাঈম ও তার সঙ্গে থাকা আরো কয়েকজন মিলে আমার ভাগ্নেকে এলোপাতাড়িভাবে হাতুড়িপেটা করে। এতে তার চারটি দাত ভেঙে যায় ও ওপরের ঠোঁট থেতলে মারাত্মকভাবে আহত হয়।তখন আমার ভাগ্নের ডাকচিৎকারে আমিও আশপাশের লোকজন এগিয়ে আসলে নাঈম ও তারদল পালিয়ে যায়। আমার ভাগ্নে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার মো. মামুন জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত