প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, নতুন ঘোষণা সিজেপির
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, তাদের একটি দাবি পূরণ হলেও আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো বাস্তবায়ন হয়নি।শনিবার (২৫ জুলাই) সিজেপির পক্ষ থেকে জানানো হয়, নিট প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছিল তাদের প্রথম দাবি, যা সরকার ইতোমধ্যে মেনে নিয়েছে। তবে আন্দোলন এখানেই শেষ হচ্ছে না।দলটির বাকি দুই দাবির মধ্যে রয়েছে, আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে যেন কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হয়।সিজেপি বলেছে, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও সরকারের ওপর চাপ অব্যাহত থাকবে। তাদের মতে, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠাই এ আন্দোলনের মূল উদ্দেশ্য।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত