প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
রাজধানীতে বাসচাপায় নিহত মোটরসাইকেল রাইডার
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীর শেরেবাংলানগর থানার শেওড়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামে এক মোটরসাইকেল রাইড শেয়ার চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সবুজ রহমান নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাটাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বসবাস করে রাইড শেয়ারিংয়ের কাজ করতেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শেওড়াপাড়া সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় ‘হিমালয় পরিবহন’-এর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তার মাথার হেলমেট ভেঙে যায় এবং বাসের চাকা তার এক হাতের ওপর দিয়ে চলে যায়। তবে মোটরসাইকেলের যাত্রী অক্ষত ছিলেন বলে জানা গেছে।পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। পাশাপাশি বাসটির চালক ও হেলপারকে হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত