প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
প্রেমিকাকে ধর্ষেণের পর হত্যা: ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের নামে মামলা
আদালত প্রতিবেদক ||
প্রেমিকাকে চারদিন আটকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নামিম আশরাফ মনিসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন- লামিমের বাবা আশরাফউদ্দিন ও মা শাহনাজ বেগম। সোমবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. মনিরুজ্জামানের আদালতে ভিকটিমের বড় বোন রাজিয়া সুলতানা এই মামলা দায়ের করেন। এদিন বাদীর জবানবন্দী গ্রহণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)কে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান এতথ্য নিশ্চিত করেন। মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, ভিকটিম সাদিয়া ইযাসফিয়া মেকাপ আর্টিস্টের কাজ করত। ২০২৪ সালে সুটিংয়ে এক কাজে ফটোগ্রাফার নামিম আশরাফের সঙ্গে তাদের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে নামিম ভিকটিমকে বিয়ের কথা বলে নানানভাবে ঘুরাতে থাকেন। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে মনমালিন্য দেখা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।আসামি নামিম গত ১০ জুন ভিকটিমকে আদাবরের শেখেরটেকে নিজ স্টুডিওতে ফোন করে ডেকে নিয়ে যায়। কিন্তু নামিম ভিকটিমকে বান্ধবীর বাসায় আছে বলে পরিবারকে জানাতে বাধ্য করে। আসামি নামিম ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভিকটিমকে অনবরত ধর্ষণের পর হত্যা করে।পরবর্তীতে আসামি নামিম নিজেকে বাঁচাতে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারণা চালিয়েছে বলে দাবি করেন ভিকটিমের পরিবার। পুলিশের সুরতাল প্রতিবেদনে ভিকটিমের শরীলের বিভিন্ন স্থানে আঘাত ও বীর্জের আলামত পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত