প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
বিএনপির আচরণ ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো’: সারজিস আলম
শুভ, অনলাইন রিপোর্টার ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি রাজনৈতিকভাবে এনসিপিকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তার দাবি, এনসিপির কর্মসূচি প্রতিহত করার ক্ষেত্রে বিএনপির আচরণ আওয়ামী লীগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।হবিগঞ্জে সাম্প্রতিক মামলার প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং দলটিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা চলছে।তিনি বলেন, “আমরা শুনলাম আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই একটা হয়েছে—তারেক রহমান ও বিএনপির মান-সম্মানের ছিনতাই হয়েছে। কিন্তু ছিনতাই তারা নিজেরাই করেছে। তাদের কাজের মাধ্যমেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই।”ছাত্রদলের সমালোচনা করে সারজিস আলম বলেন, “যারা ছাত্রদলের হয়ে এটা করেছে, তারা কতটা অথর্ব হলে এত মান-সম্মান হারানোর পরও এমন কাজ করে, যা মানুষের কাছে হাসির খোরাক হয়। এটিই তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থার পরিচয়।”বিএনপির আচরণের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “বর্তমানে বিএনপি যেভাবে আমাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো। তাদের যা ছিল, বিএনপি সেটুকুও দেখাতে পারছে না।”মামলার বিষয়ে তিনি আরও বলেন, যে ব্যক্তি মামলাটি লিখেছেন, তাকেও হয়তো এটি লিখতে বাধ্য করা হয়েছে এবং তিনি মনে মনে এ ঘটনার জন্য দায়ীদের ওপর ক্ষুব্ধ ছিলেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত