প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
ভবনের সিঁড়ির রেলিং থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি ||
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি চারতলা ভবনের সিঁড়ির রেলিং থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে। পরিবারটি পশ্চিমচাল এলাকার ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করত।স্থানীয়দের তথ্যমতে, ঘটনার সময় আবির ভবনের সিঁড়ির রেলিংয়ে খেলছিল। একপর্যায়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বারশত ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য জমির উদ্দিন বলেন, সিঁড়ির রেলিংয়ে খেলার সময় শিশুটি নিচে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জাহিদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত