প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম
শুভ, অনলাইন রিপোর্টার ||
ভোজ্যতেলের দাম আবারও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।সম্প্রতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। তারা ১১ জুলাই থেকেই নতুন মূল্য কার্যকরের দাবি জানিয়েছিল।প্রস্তাব পাওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হলেও তখন দাম বাড়ানোর অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আরও একটি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।তবে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে ভোজ্যতেলের যৌক্তিক মূল্য কত হওয়া উচিত, তা নিয়ে ইতোমধ্যে বিশ্লেষণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম বাড়ানোর অনুমতি দেয় সরকার। ওই সময় এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে ৯৭৫ টাকায় নির্ধারণ করা হয়।এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হলেও খোলা পাম তেলের দাম ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।নতুন প্রস্তাবে ব্যবসায়ীরা সয়াবিন তেলের পাশাপাশি খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৭ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত