প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
ফের বাড়লো এলপিজির দাম
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য ভোক্তা পর্যায়ে ভ্যাট (মূসক)সহ প্রযোজ্য হবে।বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যই বহাল থাকবে।সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য এই মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আগস্ট মাসজুড়ে কার্যকর থাকবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত