প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
মোহাম্মদ সালাহকে নিয়ে শুরু টাকার যুদ্ধ
শুভ, অনলাইন রিপোর্টার ||
মোহাম্মদ সালাহকে দলে ভেড়াতে রেকর্ড অঙ্কের বেতনের প্রস্তাব দিয়েছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। শেষ মুহূর্তে তারা বেসিকতাসকে টপকে দৌড়ে এগিয়ে গেছে বলে জানা গেছে।রোববার (২ আগস্ট) দলবদলবিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, সালাহর উপদেষ্টার সঙ্গে ইতোমধ্যে আলোচনা শেষ করেছে ট্রাবজোনস্পোর। দুই বছরের চুক্তিতে তাকে বার্ষিক ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি।তবে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন মিসরীয় এই ফরোয়ার্ড। এখনো জার্সি বিক্রির আয়ের অংশ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। খেলোয়াড়পক্ষ ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার আশা করছে।সালাহকে দলে নিতে কোনো ট্রান্সফার ফি গুনতে হবে না ট্রাবজোনস্পোরকে। লিভারপুলের সঙ্গে সম্পর্ক শেষ করে গত ১ জুলাই থেকেই তিনি ফ্রি এজেন্ট হিসেবে নতুন ক্লাবের অপেক্ষায় রয়েছেন।এর আগে বেসিকতাসও সালাহর সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছানোর দাবি করেছিল। তারা এক বছরের চুক্তির সঙ্গে আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ এবং বছরে ১ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাবজোনস্পোর আরও ৭০ লাখ ইউরো বেশি অফার দিয়ে আলোচনায় এগিয়ে গেছে।লিভারপুলে টানা নয় বছর কাটানোর পর ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যেতে চান সালাহ। যদিও তাকে ঘিরে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জনও ছিল।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত