প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
৬ হাজার সিমে চলত প্রতারণা, বসুন্ধরায় বিদেশিসহ ৪ জন গ্রেপ্তার
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
অনলাইন জুয়া ও প্রতারণার মাধ্যমে মাসে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বিদেশি নাগরিকসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।তিনি জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার সিম ও ২০টি ডিজিটাল গেটওয়ে জব্দ করা হয়েছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দ করা সিম ও ডিজিটাল গেটওয়ে ব্যবহার করে চক্রটি ভুয়া অফার, চাকরির প্রলোভন এবং অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। পরে সেই অর্থ বিদেশে পাচার করা হতো।ডিবি জানিয়েছে, চক্রটির কার্যক্রম এবং অর্থপাচারের পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত