প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
কৃষি-শিল্প-ডিজিটালে জোর, ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য ভারতের
নিজস্ব প্রতিবেদক ||
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাক্কলন অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় এক লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক (এপ্রিল ২০২৬)’ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ২০২৮-২৯ অর্থবছরে বর্তমান বাজারমূল্যে ভারতের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।এই লক্ষ্য অর্জনে সরকার কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তি খাতে সমন্বিত প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়ন করছে বলে জানান অর্থমন্ত্রী।উৎপাদন ও শিল্পে জোরসরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI), মেক ইন ইন্ডিয়া, পিএম গতিশক্তি এবং নতুন লজিস্টিকস নীতির মাধ্যমে দেশীয় উৎপাদন বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণ।এছাড়া ইমার্জেন্সি ক্রেডিট গ্যারান্টি স্কিম (ECGS), উদ্যম রেজিস্ট্রেশন এবং পিএম বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হচ্ছে।ডিজিটাল ও উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগঅর্থমন্ত্রী জানান, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ক্লিন এনার্জি এবং বায়োফার্মাসিউটিক্যালস খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জাতীয় আতিথেয়তা ইনস্টিটিউট, আঞ্চলিক মেডিকেল হাব এবং অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং ও কমিকস (AVGC) খাতের জন্য বিশেষ উদ্যোগ ঘোষণার কথাও উল্লেখ করেন তিনি।কৃষি ও বাণিজ্যেও গুরুত্বকৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সেচব্যবস্থার উন্নয়ন, ফসলের বৈচিত্র্য এবং বাজারজাতকরণ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্প্রসারণ, জিএসটি ও আয়কর সংস্কারের মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চলছে।খেলাপি ঋণ পুনরুদ্ধারে অগ্রগতিরাজ্যসভায় আরেক প্রশ্নের জবাবে নির্মলা সীতারামন জানান, ২০২৪-২৫ অর্থবছরে সারফায়েসাই (SARFAESI) আইনের আওতায় খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা করেছে। এসব মামলায় প্রায় ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি টাকা খেলাপি ঋণের বিপরীতে এখন পর্যন্ত ৩২ হাজার ৪৬৬ কোটি টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত