প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: আইনমন্ত্রী
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি বিশ্বাস করেন শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোবেন।শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, ‘আমিও বিশ্বাস করতে চাই, তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনের মুখোমুখি হবেন। আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষমতা যত বড়ই হোক, আইনের ক্ষমতা তার চেয়েও বড়। আইন তার নিজস্ব গতিতেই তার ক্ষমতা প্রয়োগ করবে।’বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বিচার বিভাগে নানা ধরনের সমস্যা থাকলেও সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব।তিনি বলেন, একজন বিচারকের দায়িত্ব কেবল একটি পেশা হিসেবে বিচারক হওয়া নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষা করা। বিচারকরা এই চেতনা নিয়ে দায়িত্ব পালন করলে দেশেই প্রকৃত স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত