প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৬ লাখ
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে। রোববার (৯ আগস্ট) নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ভোটার হয়েছেন তিন লাখ ৯ হাজার ৩১৫ জন। একই সঙ্গে স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের সংশোধিত আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের সংশোধিত আচরণবিধি ভেটিংয়ের জন্য রোববার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল। ওই সময়ের মধ্যে দেশে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন।তিনি আরও বলেন, ৩১ জুলাইয়ের ভোটার নিবন্ধনের সময়সীমা পরিবর্তন করা হলে পরবর্তী সময়ে তা জানানো হবে। নতুন ভোটারদের তথ্য পরবর্তীতে সম্পূরক তালিকা হিসেবে প্রকাশ করা হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত