প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
কেরানীগঞ্জে ৭০০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকায় জাকির হোসেনের মার্কেটের সামনে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর থানার ইরতা কাশিমপুর এলাকার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের রসুলপুর এলাকার মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর থানার বাইচাইল এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পক্ষিউরা এলাকার মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ পৌরসভার মনোরা এলাকার মো. এজাজ (৪০)।গ্রেপ্তারের সময় আসামি আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন৷ ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই প্রদীপ চন্দ্র দাস ও এসআই মো. তানভীর হোসেন ভূইয়াসহ ডিবির একটি দল অংশ নেয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত