প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
শুভ, সাব এডিটর ||
দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি।শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে দেশে ৭৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ৮৯৪ শিশুর মৃত্যু হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৭৯৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ শিশু। এ ছাড়া একই সময়ে দেশে ১৭ হাজার ৭৩০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত