প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছোট পর্দার অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) ভোরে নিজ বাসায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন টারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তার গ্রামের বাড়ি মাদারীপুরে।পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই অভিনেত্রীর এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ তার মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই করছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত