প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন!
অনলাইন ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু যুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে তিনি ‘রূঢ়’ ও ‘অহংকারী’ বলেও মন্তব্যও করেছেন।ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সিক্রি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ একটি দীর্ঘমেয়াদি আইনি প্রক্রিয়া। এর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরকে শর্তযুক্ত করা অপ্রয়োজনীয় ও কূটনৈতিকভাবে অনভিপ্রেত।তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাব্য তারিখ নিয়ে দুই দেশের মধ্যে এখনো আলোচনা চলছে। ভারত সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে দুই দফা আমন্ত্রণ জানালেও ঢাকার পক্ষ থেকে এখনো চূড়ান্ত সাড়া পাওয়া যায়নি।এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিমের ভাষ্য মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দিল্লি সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরকে ঘিরে তৈরি কূটনৈতিক উত্তেজনার কারণে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের হস্তান্তরে ভারতের দ্রুত পদক্ষেপ চেয়েছে। ভারত অবশ্য শেখ হাসিনার সাম্প্রতিক কর্মসূচির সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।সূত্র: এএনআই।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত