প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
এক বছর পর কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
নিজস্ব প্রতিবেদক ||
এক বছরেরও বেশি সময় কারাবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আজ বুধবার বিকালে ঢাকার বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেছেন। কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।এদিকে, সাবেক প্রধান বিচারপতির আইনজীবী মোনায়েম নবী শাহিন বলেছেন, কারামুক্তির পর তাকে নিজের বাসায় নেওয়া হয়েছে। আজই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হবে।২০২৫ সালের ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। পরবর্তী সময়ে হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক আইনসহ মোট ৯টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।মামলাগুলোর মধ্যে ছিল যাত্রাবাড়ী থানায় যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ, শিক্ষার্থী মো. আরিফ ও খোবাইব হত্যা মামলা, নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানার দুটি মামলা এবং বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি ও জাল রায় তৈরির অভিযোগের মামলা। এছাড়া দুর্নীতি দমন কমিশনের একটি মামলা, আদাবর থানায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যা এবং বনানী থানায় আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় মামলা ছিল তার বিরুদ্ধে।২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এ বি এম খায়রুল হক। তিনি অবসরে যান ২০১১ সালের ১৭ মে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত