প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
‘কিছু একটা ঘটেছিল’ ফাইনালের রহস্যে আর্জেন্টিনার নতুন বার্তা
শুভ, সাব এডিটর ||
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর থেকেই আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। ম্যাচের আগে মেসির একটি ভিডিও, কয়েকজন খেলোয়াড়ের অভিব্যক্তি এবং ফাইনালে দলের অস্বাভাবিক পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি হয় নানা প্রশ্ন। তবে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ শুরু থেকেই এসব দাবি নাকচ করে আসছে।এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে। বিশ্বকাপে দলটির পথচলার বিভিন্ন মুহূর্ত তুলে ধরা ওই ভিডিওতে ফাইনাল ঘিরে তৈরি হওয়া বিতর্কেরও পরোক্ষ জবাব দেওয়া হয়েছে।ফাইনালের আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে লিওনেল মেসিকে সতীর্থদের উদ্দেশে ‘সবকিছু ভুলে’ খেলায় মনোযোগ দেওয়ার কথা বলতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন, ফাইনালের আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমে আসলে কী ঘটেছিল।বিশেষ করে এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও লিয়ান্দ্রো পারেদেসের মুখের অভিব্যক্তি নিয়েও নানা ব্যাখ্যা ছড়ায়। কারও কারও দাবি ছিল, ম্যাচের আগে দলের ওপর কোনো ধরনের চাপ বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।ফাইনাল নিয়ে আরও নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়। এর মধ্যে খেলোয়াড় ও তাদের পরিবারের ওপর চাপ প্রয়োগ, অস্বাভাবিক ডোপিং পরীক্ষা, রেফারিংয়ে পক্ষপাত এবং ম্যাচের ফল আগে থেকেই নির্ধারিত থাকার মতো দাবিও ছিল। তবে এসবের কোনোটিরই নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি।আর্জেন্টিনার ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরাও এসব গুঞ্জন প্রত্যাখ্যান করেছেন। দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না ফাইনালটি একাধিকবার বিশ্লেষণ করে জানান, স্পেন যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে।আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলও ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বকাপজুড়েই দলকে ঘিরে নানা ভিত্তিহীন গল্প ছড়ানো হয়েছে।এএফএর নতুন ভিডিওতেও মূল বার্তা ছিল পরাজয় সত্ত্বেও দলটি শেষ পর্যন্ত লড়াই করেছে এবং চেষ্টা থামায়নি। ভিডিওর শেষদিকে অধিনায়ক লিওনেল মেসির রানার্সআপ পদক নেওয়ার সময়ের আবেগঘন দৃশ্যও তুলে ধরা হয়েছে।ফলে ফাইনাল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রশ্নের জবাবে আর্জেন্টিনার অবস্থান স্পষ্ট স্পেন তাদের চেয়ে ভালো খেলেই শিরোপা জিতেছে; পরাজয়ের পেছনে কোনো ষড়যন্ত্রের প্রমাণ নেই।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত