প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
হঠাৎ মন্ত্রিসভায় ৪ নতুন মুখ, কারা পাচ্ছেন দায়িত্ব?
শুভ, সাব এডিটর ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হওয়ার আলোচনা সামনে এসেছে। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে মন্ত্রিপরিষদ-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।আলোচনায় থাকা চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।এর আগে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক নাম আলোচনায় এলেও সাম্প্রতিক প্রতিবেদনে সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকনের নাম বিশেষভাবে উঠে আসে। তাদের একজনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং অন্যজনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে দায়িত্ব বণ্টনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। এদিকে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনাও রয়েছে। বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পরিবর্তন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনের দরবার হল এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জানিয়েছেন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে এর আগেও বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময়ও ড. আব্দুল মঈন খান ও আন্দালিব রহমান পার্থসহ কয়েকজনের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে আলোচনায় ছিল।
তবে এবার কারা চূড়ান্তভাবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও শপথের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত