প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
হঠাৎ মধ্যরাতে লাল পোশাকে অপু বিশ্বাস, কী আছে ছবিতে?
শুভ, সাব এডিটর ||
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি নেপালের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সেখানকার নানা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি।
মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্যরাতে লাল পোশাকে তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন অপু বিশ্বাস। পাঁচটি ছবিতে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে দেখা যায় তাকে। রাতের আবহে তোলা এসব ছবিতে অভিনেত্রীর সাজ ও পোশাকও নজর কেড়েছে।
ছবিগুলোর সঙ্গে অপু বিশ্বাস লেখেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’ পোস্টটি প্রকাশের পরপরই তার ভক্ত-অনুরাগী ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে প্রশংসার পাশাপাশি দেখা যায় নানা ধরনের রসাত্মক মন্তব্যও।
নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে যাওয়ার পর থেকেই অপু বিশ্বাসের বিভিন্ন ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল তৈরি হয়েছে। এর আগে নেপালের পাহাড়ি পরিবেশে তার সঙ্গে এক তরুণ অভিনেতার ছবি নিয়েও নেটিজেনদের মধ্যে আলোচনা হয়েছিল।
এর আগে নেপালের পোখারায় অপু বিশ্বাস ও মুর্তজা পলাশ অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিং শুরু হয়। পাহাড়ঘেরা মনোরম পরিবেশে সিনেমাটির শুটিং নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও বিভিন্ন মুহূর্ত শেয়ার করায় অপু বিশ্বাসের এসব পোস্টও দ্রুতই ভক্তদের নজর কাড়ছে। এবার লাল পোশাকে রাতের ছবিগুলো নিয়েও একইভাবে আলোচনায় এসেছেন ঢালিউডের এই অভিনেত্রী।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত