প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠিতে কী বার্তা?
জাহিদ হাসান শুভ ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে শিগগিরই তার সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি এ প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। বাংলাদেশের জনগণের প্রতি তিনি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন। চিঠিতে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। এ বিষয়ে তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের কথাও তিনি উল্লেখ করেন। চিঠির শেষ দিকে ট্রাম্প বলেন, খুব বেশি দূরের ভবিষ্যৎ নয় এমন সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা করছেন।
এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছিলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন একটি চুক্তিতে সম্মত হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত