প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে ২০০ পুরিয়া হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। উদ্ধার করা হেরোইনের মোট ওজন ২০ গ্রাম। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক কারবারি।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন ছাটগাঁও এলাকার পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ঢাকা জেলা ডিবি দক্ষিণের ওসি আশফাক রাগীব হাসানের দিকনির্দেশনায় এসআই মো. ইয়াকুব আলীর নেতৃত্বে এবং এসআই শংকর চন্দ্র সরকারসহ ডিবি দক্ষিণের একটি দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, ছাটগাঁও সাকিনস্থ পুকুরপাড়ে মো. কামাল উদ্দিনের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ছাটগাঁও এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে মো. আমান ফাহিম (৩২) ও মো. হাসান (২৯), এবং একই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. শরিফুল রহমান শিবলু (৪২)।এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত