প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘আসিফ নজরুল খুব ভালো মানুষ না’: কড়া মন্তব্য পাটওয়ারীর
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে নিয়ে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আসিফ নজরুল ‘খুব ভালো মানুষ নন’। একই সঙ্গে তার পোষা ছাগল হারিয়ে যাওয়ার পুরোনো ঘটনাটি নিয়েও মন্তব্য করেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পাটওয়ারী। এর আগে রংপুর অভিমুখে লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভায় অংশ নেন তিনি।আসিফ নজরুলের পোষা ছাগল প্রসঙ্গে পাটওয়ারী বলেন, তার দুটি ছাগলেরই খাওয়া উচিত ছিল। একটি খাওয়া হলেও অন্যটি না খাওয়ায় তিনি সংশ্লিষ্টদের সমালোচনা করেন। সামনে সুযোগ পেলে আরেকটি ছাগল খাওয়ার কথাও বলেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে আসিফ নজরুল তার পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে কথা বলেন। তিনি জানান, ঘটনাটি তার ও তার পরিবারের জন্য কষ্টদায়ক ছিল। চুরি হওয়া ছাগলটির সঙ্গে তার ছোট মেয়ের আবেগের সম্পর্ক ছিল বলেও উল্লেখ করেন তিনি।এরই পরিপ্রেক্ষিতে পাটওয়ারীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি ছাগল-কাণ্ড নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন। তার বক্তব্যের মধ্যে আসিফ নজরুলের ব্যক্তিগত চরিত্র নিয়েও সমালোচনা ছিল।
উল্লেখ্য, আসিফ নজরুলের সরকারি বাসভবন থেকে পোষা ছাগল হারিয়ে যাওয়ার ঘটনা আগেও রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। পরবর্তী সময়ে ঘটনাটি নিয়ে বিভিন্ন পক্ষের নানা বক্তব্য সামনে আসে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত