প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার দুই সিটিতে জামায়াতের চমক, মেয়র প্রার্থী সেলিম ও সাদিক
শুভ, অনলাইন রিপোর্টার ||
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দুই সিটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে দলটির প্রার্থী হয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমকে।সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনে জোটগতভাবে নির্বাচন হলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো নিজেদের প্রতীক ও প্রার্থী নিয়ে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর থেকেই উত্তর সিটি এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম ও জনসম্পৃক্ততায় সক্রিয় রয়েছেন তিনি। অন্যদিকে ঢাকা দক্ষিণে জামায়াতের প্রার্থী আবু সাদিক কায়েম বর্তমানে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি সমন্বয়কের ভূমিকায় ছিলেন। পরে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হন। দুই প্রার্থীর নাম নিয়ে আগে থেকেই দলটির অভ্যন্তরে আলোচনা চলছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আলাদাভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফলে ঢাকার দুই সিটিতে দুই দলের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও তৈরি হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে ঢাকার দুই সিটিতে প্রার্থী চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় নির্বাচনকে ঘিরে দলটির সাংগঠনিক তৎপরতাও আরও জোরালো হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় জনসংযোগ ও সামাজিক কার্যক্রম শুরু করেছেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত