প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, এবার ফ্রান্সের দিকে কানাডা
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফ্রান্সের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। অর্থনীতি, নিরাপত্তা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন দুই নেতা।রোববার ফ্রান্সের ভূখণ্ড সাঁ-পিয়ের ও মিকেলনে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাখোঁ ও কার্নি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ফ্রান্স ও কানাডা দুটি স্বাধীন দেশ এবং নিজেদের স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ধরে রাখতে চায়।কার্নি বলেন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডার সম্পর্ক আরও শক্তিশালী করার সময় এসেছে। ইউরোপ সফরের পর কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো, মৎস্যসম্পদ, মহাকাশ, গুরুত্বপূর্ণ খনিজ ও উন্নত প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয় উঠে আসে। কোয়ান্টাম কম্পিউটিং, স্যাটেলাইট, সুপারকম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও দুই দেশ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।কানাডার গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মাটির খনিজের মজুতের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। একই সঙ্গে কানাডা থেকে ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার মধ্যে ইউরোপের জ্বালানি নিরাপত্তা জোরদারে কানাডার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। শুল্কনীতি, বাণিজ্যিক চাপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই ইউরোপের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিচ্ছে কানাডা।
বৈঠকে ইউক্রেন, মধ্যপ্রাচ্য, আর্কটিক অঞ্চল এবং ইউরোপীয় ও আটলান্টিক নিরাপত্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত