প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে আসছে দুই কার্গো এলএনজি, সরকারের নতুন সিদ্ধান্ত
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।সরকারি পর্যায়ের দীর্ঘমেয়াদি (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে কার্গো দুটি কেনা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, একটি কার্গো আগামী ৬ নভেম্বর এবং অন্যটি ২২ নভেম্বর ২০২৬ দেশে সরবরাহ করার কথা রয়েছে।সভায় জানানো হয়েছে, অতিরিক্ত এই দুই কার্গোর জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এ দাম বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের চেয়ে ভিন্ন।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের চলমান উদ্যোগের অংশ হিসেবেই অতিরিক্ত এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে জ্বালানি চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সরকার আরও কয়েক দফা এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন দুই কার্গো যুক্ত হওয়ায় আগামী নভেম্বরেও দেশে এলএনজি সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত