প্রিন্ট এর তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
দেশের প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
মার্ভেল ভক্তদের জন্য নতুন চমক নিয়ে দেশের প্রেক্ষাগৃহে ফিরছে জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বিশেষ সংযোজনসহ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটির বিশেষ সংস্করণ দেখার সুযোগ পাবেন। দেশের মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রদর্শিত হবে সিনেমাটি।২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর এই সংস্করণে পুরোনো সিনেমার সঙ্গে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য যুক্ত করা হয়েছে। আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর আগে দর্শকদের আগের গল্পের ধারাবাহিকতা মনে করিয়ে দিতেই সিনেমাটি আবার বড় পর্দায় আনা হচ্ছে।তবে শুধু ‘এন্ডগেম এনকোর’ নয়, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে আরেকটি আলোচিত সিনেমা ‘মিউটিনি’। জেসন স্ট্যাথাম অভিনীত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে।‘মিউটিনি’তে জেসন স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং ও আরনাস ফেদারাভিচুসসহ আরও অনেকে।সিনেমাটির গল্পে রয়েছে বিশাল কার্গো জাহাজ, সংঘাত, ধাওয়া ও নানা অ্যাকশন দৃশ্য। জেসন স্ট্যাথামের চরিত্রকে একাধিক প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার পাশাপাশি বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেখা যাবে।ফলে শুক্রবার থেকে দেশের বড় পর্দায় একদিকে মার্ভেলের পুরোনো স্মৃতি নতুন দৃশ্যসহ ফিরে আসছে, অন্যদিকে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন সিনেমা নিয়ে দর্শকদের সামনে থাকছে ভিন্ন ধরনের বিনোদনের সুযোগ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত