প্রিন্ট এর তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় চমক
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ শুক্রবার ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হচ্ছে ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের। কোচ থমাস ডুলি তাকে শুরুর একাদশে রেখেছেন। ১৯ বছর বয়সী এই ফুটবলার মূলত ফরোয়ার্ড ও লেফট উইঙ্গার হিসেবে খেলেন। বাংলাদেশের একাদশে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার অনুপস্থিতি। তাকে শুরু থেকে না খেলিয়ে বেঞ্চে রাখা হয়েছে। তার জায়গায় অভিজ্ঞ সোহেল রানা একাদশে রয়েছেন। রক্ষণভাগেও পরিবর্তন এসেছে। চোটের কারণে তপু বর্মণকে পাওয়া যাচ্ছে না। তার জায়গায় শাকিল আহাদ তপুকে খেলানো হয়েছে। গোলবারে মিতুল মারমার পরিবর্তে শুরু থেকেই থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। মিডফিল্ডে হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা ও শমিত সোমের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদ।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ; সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ; হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা, শমিত সোম; রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত