প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগানের খবর, জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে থানায় নিয়ে গেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পল্টন থানা পুলিশ জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের থানায় নিয়ে যায়। ডিএমপির পক্ষ থেকে ৩০–৪০ জনকে থানায় নেওয়ার কথা জানানো হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ও মুখপাত্র মো. আকতার হোসেন যুগান্তরকে বলেন, জাসদ কার্যালয়ে মিছিল ও স্লোগান চলছিল। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে বলে পুলিশ খবর পায়। এরপর পল্টন থানা পুলিশ সেখানে গিয়ে সন্দেহভাজন ৩০–৪০ জনকে থানায় নিয়ে আসে।তিনি জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের পর তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, জাসদ কার্যালয় ঘিরে পুলিশের অভিযান তখনও চলছিল।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত