প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
সালমানের স্টুডিও ভাঙচুরে ক্ষুব্ধ সাদিয়া, করলেন কড়া মন্তব্য
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে সাদিয়া বলেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে।’ পরে ওই পোস্টের মন্তব্যের ঘরে কয়েকজনের সমালোচনার জবাবও দেন এই অভিনেত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা ঘটনাটির বিরুদ্ধে তার অবস্থান নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন, তাদের মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে যাবে।এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্টুডিওর পাশাপাশি আবাসন প্রকল্পের অফিস ও আশপাশের কিছু স্থাপনাতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সালমান মুক্তাদির অভিযোগ করেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে তার স্টুডিওতে হামলা করা হয়েছে এবং এ ঘটনায় তিনি বিএনপির লোকজনের সম্পৃক্ততার অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
অন্যদিকে পুলিশের প্রাথমিক বক্তব্যে বলা হয়েছে, ঘটনাটি চাঁদাবাজির কারণে হয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায়নি। পুলিশের ধারণা, নিউগ্রিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকপক্ষের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত