প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জের চাঞ্চল্যকর ফরহাদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কেরানিগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকার চাঞ্চল্যকর ‘পাটালী গ্রুপ’ এর লিডার ফরহাদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি শাখরুখ গ্রুপের হোতা আরমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় এসআরবি-২।সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, কেরানীগঞ্জ এলাকায় ফরহাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলার এজহারনামীয় ৩ নম্বর আসামি আরমান-শাহরুখ গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী সবুজ হোসেন আরমানকে হত্যায় ব্যবহৃত সামুরাই, একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে এসআরবি-২।এ বিষয়ে বিকেল ৪টায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত