প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
কেরানিগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মো. রিংকু ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান।ডিবি পুলিশ জানায়, সোমবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা পশ্চিমপাড়া শান্তিনগর তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন রিংকু ইসলামকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, গ্রেফতার রিংকু ইসলাম মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পরে গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত