প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ অবৈধ মদের গুদাম সিলগালা
নিজস্ব প্রতিবেদক ||
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস শুল্কমুক্ত মদ সংরক্ষণের অভিযোগে সিলগালা করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।অভিযানে ওয়্যারহাউসগুলোতে প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়া যায়। এসব অসংগতি যাচাই করতে অধিকতর তদন্তের প্রয়োজন হওয়ায় চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।কর্তৃপক্ষের অভিযোগ, ‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ সংরক্ষণ করা হচ্ছিল। তবে অভিযানে কী পরিমাণ মদ পাওয়া গেছে বা ঠিক কী ধরনের অনিয়ম শনাক্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।এ ঘটনায় ওয়্যারহাউসগুলোর কার্যক্রম ও সংরক্ষিত পণ্যের বিষয়ে আরও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত