প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে মাদক-সাইবার অপরাধ ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক সেমিনার
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার (৪ অক্টোবর) দুপুর ১টায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদকাসক্তি, কিশোর গ্যাং সংস্কৃতি, সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ ও সামাজিক ব্যাধি থেকে নিজেদের দূরে রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।তিনি শিক্ষার্থীদের প্রযুক্তির নিরাপদ ও ইতিবাচক ব্যবহার, অনলাইন জগতে সতর্কতা এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কোনো ধরনের অপরাধ বা হয়রানির শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন।পুলিশ সুপার বলেন, সচেতন ও মেধাবী তরুণ প্রজন্মই একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সেমিনারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রধান অতিথির পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক-দক্ষিণ) তরিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত