প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
লা লিগায় টানা ৮ জয় বার্সার, সামনে ইতিহাস গড়ার হাতছানি
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার ইতিহাসে নিজেদের সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে বার্সেলোনা। হানসি ফ্লিকের দল চলতি মৌসুমে লিগের প্রথম আট ম্যাচেই জয় তুলে নিয়ে ২০১৩-১৪ মৌসুমের কীর্তির পুনরাবৃত্তি করেছে। এবার তাদের সামনে স্প্যানিশ লিগের নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ।শনিবার (১০ অক্টোবর) নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় কাতালান ক্লাবটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। পরে গ্যাব্রিয়েল জেসুস ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে জুলস কুন্দের গোল জয়ের ব্যবধান ৩-০ করে।এই জয়ের মাধ্যমে ২০১৩-১৪ মৌসুমে কোচ জেরার্দো ‘তাতা’ মার্তিনোর অধীনে গড়া ক্লাবটির সেরা লিগ-শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে ফ্লিকের দল। সেবারও লিগের প্রথম আট ম্যাচে জয় পেয়েছিল বার্সেলোনা। তবে নবম ম্যাচে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করে সেই জয়ের ধারায় ছেদ পড়ে।এবার বার্সেলোনার সামনে শুধু নিজেদের রেকর্ড ছাড়িয়ে যাওয়াই নয়, লা লিগার ইতিহাসেও নতুন মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে। স্প্যানিশ লিগে মৌসুমের প্রথম নয় ম্যাচ জয়ের রেকর্ডটি রিয়াল মাদ্রিদের দখলে—১৯৬৮-৬৯ মৌসুমে তারা এই কীর্তি গড়েছিল।রেকর্ডের পথে পরের পরীক্ষায় বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল বেতিস। আগামী শনিবার (১৭ অক্টোবর) লা কারতুহা স্টেডিয়ামে দলটির মুখোমুখি হবে ফ্লিকের শিষ্যরা। সেই ম্যাচে জয় পেলে লিগের প্রথম নয় ম্যাচেই জয়ের নতুন রেকর্ড গড়ার সুযোগ পাবে তারা।তবে রেকর্ডের ভাবনায় অতিরিক্ত মনোযোগ না দিয়ে পরবর্তী ম্যাচে পূর্ণ মনোযোগ দেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন কোচ ফ্লিক। তাঁর লক্ষ্য, খেলোয়াড়েরা যেন নিজেদের দায়িত্বে শতভাগ মনোযোগী থাকে এবং দলীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত