প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
এমপির স্ত্রীও বিধবা কার্ড নেবেন, কোন প্রসঙ্গে এমন মন্তব্য হাসনাতের?
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে তা নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে প্রভাবশালীদের অগ্রাধিকার পাওয়ার প্রবণতা নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।সরকারি সারের ডিলার নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্প্রতি ডিলার নিয়োগে সংসদ সদস্যদের ছেলে-মেয়ে ও আত্মীয়স্বজনের সুযোগ পাওয়ার ঘটনা দেখা গেছে। তাঁর অভিযোগ, এভাবে সরকারি সুযোগ-সুবিধা বণ্টন হলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হতে পারেন।হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার যদি বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে সংসদ সদস্যের স্ত্রীও সবার আগে সেই কার্ড নেবেন। একইভাবে বেকারদের জন্য কার্ড চালু করা হলেও প্রভাবশালীরা আগে সুবিধা নেবেন বলে মন্তব্য করেন তিনি।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ঘিরে চলমান বিরোধ নিয়েও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না এবং ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে দায়িত্বের জায়গা দখল করতে হয়েছে। এ সময় তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতির সমালোচনা করেন। ↗অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।পরে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত