প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (১২ অক্টোবর) কলাতিয়া, ঘাটারচর, মধ্যেরচর, চর ওয়াশপুর ও নাজিরিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এদিন মোট চারটি মোবাইল কোর্ট অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আদনান জুলফিকার।অভিযানের প্রথমটি পরিচালিত হয় ঘাটারচর এলাকায়। এ সময় ইমাম হোসেন বাবু (৪৬) নামে এক ব্যক্তিকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে তাঁকে দুই হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।দ্বিতীয় অভিযানটি চালানো হয় মধ্যেরচর এলাকার একটি পরিত্যক্ত জমিতে, যেখানে মাদকসেবীদের আড্ডা বসার খবর ছিল। সেখানে গাঁজাসহ দেলোয়ার (৫৭) ও মো. কাশিম (৪৫) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দেলোয়ারের কাছ থেকে তিন গ্রাম এবং কাশিমের কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে দুজনকেই এক হাজার টাকা করে জরিমানা ও ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।এদিকে, চর ওয়াশপুর ও কলাতিয়া এলাকার নাজিরিপুরে অভিযান চালাতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। ওই স্থানগুলো নজরদারিতে রেখে পরবর্তী সময়ে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।কেরানীগঞ্জে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত