প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে হামলা, নিহত ৩ শিশুসহ ৪
আন্তর্জাতিক ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক রয়েছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার ওরেগনের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। শহরটি অঙ্গরাজ্যের বৃহত্তম শহর পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৬ বছর বয়সী এক কিশোরের কথা জানিয়েছে পুলিশ। তার পরিচয় প্রকাশ করা হয়নি।পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, সন্দেহভাজন কিশোর জোরপূর্বক বিদ্যালয়ে প্রবেশ করেছিল। সে আগে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম ফোনকল আসে। এর পরপরই আরও একাধিক ফোনকল পাওয়া যায়। আহত শিশু ও শিক্ষককে বেন্ডের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনার পর বিদ্যালয়টিতে কীভাবে হামলা ঘটল এবং এর পেছনে কী কারণ ছিল, তা জানতে তদন্ত চলছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত