প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা-রৌমারী মহাসড়কে প্রাণঘাতী সংঘর্ষ, নিহত ৫
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রৌমারী-ঢাকা মহাসড়কে উপজেলার শিবেরডাঙ্গি ও সাইদাবাজারের মাঝামাঝি দারুল আরকাম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।বিস্তারিত আসছে...
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত