প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
গাজীপুরের শফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।শনিবার (১৭ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের অভিযান শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত