প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে লায়ন সিনেমাসে চলছে ‘স্নেহের বন্ধন’, থাকছে আরও এক সপ্তাহ পর্যন্ত
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার কেরানীগঞ্জে দর্শকদের জন্য লায়ন সিনেমাসে প্রদর্শিত হচ্ছে বাংলা চলচ্চিত্র ‘স্নেহের বন্ধন’। সিনেমাটি দেখতে দর্শকদের জন্য প্রতিদিন তিনটি শোর ব্যবস্থা রাখা হয়েছে।লায়ন সিনেমাসের প্রকাশিত পোস্টার অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সিনেমাটির প্রদর্শনী চলবে। প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট, বিকেল ৫টা এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিনেমাটি দেখানো হবে।কামরুজ্জামান পরিচালিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান ও ভুল-বোঝাবুঝির গল্পের পাশাপাশি এতে রয়েছে অ্যাকশনধর্মী উপাদান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাবেরী আলম, শিবা শানুসহ অনেকে।লায়ন সিনেমাসের অবস্থান কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউনে, লেভেল-৭, লায়ন শপার্স ওয়ার্ল্ডে। দর্শকেরা নির্ধারিত শোয়ের সময় অনুযায়ী সিনেমাটি উপভোগ করতে পারবেন। বিস্তারিত জানতে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত