প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এর আগে সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।ইশরাকের পদত্যাগের ঘোষণা ঘিরে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিষয়টি আলোচনায় আসে।এর আগে রোববার রাতে তাঁর পদত্যাগের নির্দেশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লেও ইশরাকের প্রেস কর্মকর্তা সেই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। পরে সোমবার সকালে ইশরাক নিজেই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।ইশরাক জানিয়েছেন, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে তিনি মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যেতে চান। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত