প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।প্রতিবেদন অনুযায়ী, নতুন করে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৫১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭ হাজার ৮৬৫ জন।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত