প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জ প্রতিনিধি ||
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের একটি নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর বলে ধারণা করা হচ্ছে।শনিবার (২৪ অক্টোবর) সকালে প্রকল্পের সি-ব্লকের ২ নম্বর সড়কের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও সিআইডির সংশ্লিষ্ট দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের ধারণা, রাতে ওই কিশোরীকে ভবন থেকে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. তরিকুল ইসলাম জানান, পুলিশ, পিবিআই ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত