প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে গুলিবর্ষণ: টাইগারের আগে ইমরান হাশমির বাড়িতেও নজরদারির চেষ্টা!
ঢাকার কণ্ঠ ডেস্ক ||
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত করতে গিয়ে আরও কয়েকজন অভিনেতার বাড়িতে নজরদারির চেষ্টার তথ্য পেয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, টাইগার শ্রফকে লক্ষ্য করার আগে সালমান খান, আমির খান ও ইমরান হাশমির বাড়ি খুঁজে বের করে রেকি করার নির্দেশ পেয়েছিল অভিযুক্তরা।তবে ইমরান হাশমির বাড়ির অবস্থান শনাক্ত করতে পারেনি তারা। স্থানীয় বাসিন্দাদের কাছে খোঁজখবর নিয়েও অভিনেতার বাড়ির ঠিকানা বের করতে ব্যর্থ হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিনেতা অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর গাড়িচালক ও আরও একজন আহত হন। ঘটনার পর মামলাটির তদন্তভার নেয় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।তদন্তকারীদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা প্রথমে সালমান খানের বাড়ির আশপাশে নজরদারি চালায়। পরে আমির খানের বাড়ি খুঁজে বের করার চেষ্টা করে। তবে আমির খান দক্ষিণ মুম্বাইয়ে চলে যাওয়ায় তাঁর বাড়ির অবস্থান শনাক্ত করতে পারেনি তারা।এরপর ইমরান হাশমির বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। সেখানেও ব্যর্থ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের ভিডিও দেখে তাঁর নিয়মিত চলাফেরা সম্পর্কে তথ্য সংগ্রহ করে অভিযুক্তরা।পুলিশি সূত্রের তথ্য অনুযায়ী, টাইগার শ্রফ প্রতি রোববার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যেতেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তাঁর এই অভ্যাস সম্পর্কে জানতে পেরে অভিযুক্তরা সেখানে তাঁর গতিবিধির ওপর নজর রাখে বলে অভিযোগ। পরে ১৮ অক্টোবর তাঁর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।ঘটনাটির সঙ্গে কারা জড়িত, হামলার পরিকল্পনা কীভাবে করা হয়েছিল এবং অভিযুক্তদের ভূমিকা কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের তথ্য অনুযায়ী, একাধিক অভিনেতাকে লক্ষ্য করার পরিকল্পনা করা হয়েছিল কি না, তা-ও সামনে আসছে।মুম্বাইয়ে গুলিবর্ষণ: টাইগারের আগে ইমরান হাশমির বাড়িতেও নজরদারির চেষ্টা!
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত