প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জের হিন্দুদের বাড়িতে হামলায় আহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জের তাহেরপুর থানার বড়চড়া গ্রামে এলাকায় একটি হিন্দু বাড়িতে হেফাজতে ইসলামের একদল সদস্য লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে। গত বুধবার (১৪ অক্টোবর) বিজন চন্দ্র পালের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গিয়ে ২ জন আহত হয়েছেন।এসময় বাড়িতে থাকা বিজন চন্দ্র পাল তাদের বাধা দিলে তারা তাকে এবং তাঁর স্ত্রীকে আক্রমণ করে গুরুতর আহত করেন। বিজন চন্দ্র পাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর শুক্রবার (২৩ অক্টোবর) তাহেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।জিডি সূত্রে জানা যায়, হেফাজত ইসলাম এর নেতৃত্বে একদল উগ্রবাদী সন্ত্রাসী তার বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এময় তিনি বাধা দিলে তারা তাকে আক্রমণ করে এবং তার স্ত্রীর উপরেও হামলা করে।‘সংখ্যালঘু’ ও ‘মালাউন’ বলে হকি স্টিক দিয়ে তার মাথা, বুক ও পিঠে নির্মমভাবে মারধর করে। তাঁর স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে লাঠি দিয়ে বারবার আঘাত করে এবং লাথি মারে। তাঁদের চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিজন চন্দ্র পালকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।তাহেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাংবাদিককে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অতি দ্রুত তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
প্রকাশক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ
কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত