ঢাকার কণ্ঠ

গ্রিসে অনিরুদ্ধ-কাব্যার বিয়ে, ১০ নভেম্বরের তারিখ নিয়ে জোর গুঞ্জন

দক্ষিণ ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বরে গ্রিসে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জুটি।সাম্প্রতিক প্রতিবেদনে সম্ভাব্য বিয়ের তারিখ হিসেবে ১০ নভেম্বর ২০২৬-এর কথা বলা হচ্ছে। কয়েকটি প্রতিবেদনে ১১ নভেম্বরের কথাও উল্লেখ করা হয়েছে। তবে গ্রিসের ঠিক কোন স্থানে বিয়ের আয়োজন হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে হতে পারে বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে।তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনিরুদ্ধ কিংবা কাব্য—কেউই এখন পর্যন্ত বিয়ের তারিখ, স্থান কিংবা তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। ফলে ১০ নভেম্বরের তথ্যটি আপাতত সংবাদমাধ্যমের প্রতিবেদন ও সূত্রনির্ভর গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।যেভাবে শুরু বিয়ের গুঞ্জনঅনিরুদ্ধ ও কাব্যকে নিয়ে বিয়ের গুঞ্জন নতুন নয়। এর আগে ২০২৫ সালেও তাদের সম্পর্ক ও সম্ভাব্য বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়। সে সময় অনিরুদ্ধ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। তবে কাব্যের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।চলতি বছরের জুনে অনিরুদ্ধের আত্মীয় ও বর্ষীয়ান অভিনেতা ওয়াই জি মহেন্দ্রের একটি সাক্ষাৎকারের পর গুঞ্জনটি নতুন করে জোরালো হয়। তিনি অনিরুদ্ধের বিয়ে হতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন এবং কাব্যের প্রশংসাও করেন। মহেন্দ্রের বক্তব্যের পর ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে অনিরুদ্ধ-কাব্যার সম্ভাব্য বিয়ে নিয়ে নতুন করে প্রতিবেদন প্রকাশিত হয়।মহেন্দ্র কাব্যকে একজন দক্ষ ও সক্ষম ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বড় একটি আইপিএল দল পরিচালনার মতো দায়িত্ব সামলানোর ক্ষমতা তার রয়েছে। একই সঙ্গে অনিরুদ্ধ ও কাব্যকে জুটি হিসেবেও প্রশংসা করেন তিনি।এবার গ্রিসের খবরসাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, এবারের সম্ভাব্য বিয়েটি হতে পারে গ্রিসে। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হিসেবে আয়োজনের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে বিয়ের নির্দিষ্ট ভেন্যু এখনো প্রকাশ করা হয়নি। আবার কিছু প্রতিবেদনে ১০ নভেম্বর, অন্য কয়েকটিতে ১১ নভেম্বর সম্ভাব্য তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে।ফলে অনিরুদ্ধ রবিচন্দ্র ও কাব্য মারানের বহুল আলোচিত সম্পর্ক এবার বিয়েতে গড়াচ্ছে কি না, তা জানতে এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে। আপাতত গ্রিসে নভেম্বরের বিয়ের খবরটি গুঞ্জন হিসেবেই রয়েছে।

গ্রিসে অনিরুদ্ধ-কাব্যার বিয়ে, ১০ নভেম্বরের তারিখ নিয়ে জোর গুঞ্জন