ঢাকার কণ্ঠ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবদল নেতা লুৎফর রহমান বহিষ্কার

দলীয় আদর্শ পরিপন্থি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয়তাবাদী যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই নেতার নাম লুৎফর রহমান।মঙ্গলবার (৯ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ জারির কথা জানানো হয়।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।বহিষ্কৃত লুৎফর রহমান ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত বিলুপ্ত রমনা থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অকাট্য প্রমাণের ভিত্তিতেই তার বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবদল নেতা লুৎফর রহমান বহিষ্কার