ঢাকার কণ্ঠ

অভিনেত্রী রিধিকার মৃত্যু: গ্রেপ্তার প্রেমিক হাসিবুর কারাগারে, জামিন শুনানি মঙ্গলবার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'আসামি পক্ষের আইনজীবীর আবেদন আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট (মঙ্গলবার) জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। রিমান্ড আবেদন না থাকায় তাকে এজলাসে ওঠানো হয়নি।'এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল ওয়াদুত।ওই আবেদনের বলা হয়, আসমি হাসিবুর মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে লিনাকে মানসিক যন্ত্রণা দিতেন এবং আত্মহত্যায় প্ররোচনা দেন। নির্যাতন ও প্ররোচনা সহ্য করতে না পেরে গত ১৫ আগস্ট ভোর ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় লিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হাসিবুর রহমান অপরাধ স্বীকার করেছেন এবং ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। মামলার এজাহারে বলা যায়, গত ১৫ আগস্ট বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় মডেল লিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই বাসায় ভাড়া থেকে মিডিয়ায় কাজ করতেন। লিনার সাথে হাসিবুর রহমানের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের শুরু থেকেই হাসিবুর তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। ​ঘটনার দিন অর্থাৎ ১৪ আগস্ট রাতে লিনা তার বাসায় বান্ধবী ইশান ও জান্নাতের সাথে ছিলেন। রাত ১১টার দিকে লিনা এবং হাসিবুরের মধ্যে মোবাইল ফোনে বাগবিতণ্ডা শুরু হলে লিনা তার বান্ধবীদের ড্রয়িং রুমে গিয়ে ঘুমাতে বলেন। পরবর্তী সময়ে ভোর অনুমান ৫টা ৩০ মিনিটে আসামি হাসিবুর লিনার ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুলে দিলে হাসিবুর জানান, লিনা তার ওপর রাগ করে গলায় ফাঁস দিয়েছে। পরে সবাই ঘরে ঢুকে লিনাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ​দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিনাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় তার মা মনি বেগম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলা দায়েরে করে রাত সাড়ে ৯ টার দিকে বসুন্ধরা এলাকা থেকে হাসিবুরকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিনেত্রী রিধিকার মৃত্যু: গ্রেপ্তার প্রেমিক হাসিবুর কারাগারে, জামিন শুনানি মঙ্গলবার